Saturday, May 16, 2026

নিউটাউন কোয়ারেন্টাইনে করোনা যোদ্ধাদের পুষ্পবৃষ্টির মাধ্যমে কুর্নিশ জানালো বায়ুসেনা

Date:

Share post:

এ এক ঐতিহাসিক মুহূর্ত! রবিবারই করোনা যোদ্ধাদের সেলাম জানালো ভারতীয় সেনা।

দেশের স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনা। প্রদর্শন শুরু হয় রবিবার সকালে।
সেনার এই বিশেষ প্রদর্শনী নজর কাড়ল সবার।
আসলে শ্রদ্ধা জানানো হয় স্বাস্থ্যকর্মী, মিডিয়াকর্মী, ব্যাঙ্ক চাকুরে, পুলিশ ও সরকারী কর্মীদের।দেশের অন্যত্র আলো দিয়ে সাজানো হয়েছে নৌবাহিনীর রণতরী।
পাশাপাশি আকাশপথে কসরত দেখিয়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালো বায়ুসেনা। রবিবার সকালে নিউটাউন কোয়ারেন্টাইন সেন্টারের ওপর পুষ্পবৃষ্টি করল বায়ুসেনা। করোনা যোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন ও শ্রদ্ধা প্রদর্শনে আকাশ থেকে ঝরে পড়ল ফুল।
কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা বেরিয়ে আসেন, হাততালি দেন।এদিন কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে মোতায়েন ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা। নিউটাউনের চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের এই কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সেনাবাহিনীর এই শ্রদ্ধাঞ্জলিতে অভিভূত।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আগেই জানিয়েছিলেন, রবিবার সেনার তরফে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে।
স্থল-বায়ু-নৌ তিন বাহিনীর সদস্যরাই এই অনুষ্ঠান আয়োজন করেছেন ।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...