Saturday, February 14, 2026

পরিযায়ীদের ফেরাতে টিকিটের টাকার সঙ্গে সারচার্জও চাইল রেল!

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা। একদিকে পাশে দাঁড়ানোর আহ্বান। অন্যদিকে পরিযায়ীদের ফেরাতে কড়ায় গণ্ডায় টিকিটের দিতে হবে বলে মোদি সরকারের ঘোষণা। সমালোচনা সর্বত্র। ক্ষুব্ধ বিরোধীরা। শুধু তাই নয়, টিকিটের উপর সারচার্জও নেওয়া হবে, যা টিকিট প্রতি ৫০টাকা। অবাক কাণ্ড!

পরিযায়ী শ্রমিক, পর্যটক, বা তীর্থক্ষেত্রে গিয়ে আটকে যান বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। দীর্ঘ ৪০ দিন ধরে তাঁরা আটকে থাকায় অর্থ ও রসদ শেষ। অনেকে অনাহারে, অর্ধাহারে কাটাচ্ছেন। সেই অবস্থায় টিকিটের টাকা কোথা থেকে পাবেন? কেন্দ্রের যুক্তি, যদি টিকিটের টাকা বা ভাড়া না নেওয়া হয়, তাহলে।স্টেশনে মুম্বইয়ের পরিস্থিতি তৈরি হবে। রাজ্য এই অর্থ দিয়ে দেয় তাহলে সমস্যা মিটবে। পাল্টা বিরোধীরা বলছেন, এই অর্থ কেন্দ্র দিলেও তো সমস্যা মেটে। কেন্দ্র তাহলে করোনার জন্য তহবিল তৈরি করেছে, সেগুলি কোথায় ব্যবহার হবে? আর পরিযায়ী শ্রমিকরা নিঃস হয়ে গিয়েছেন এই সময়ে। তাঁরা টাকা পাবেন কোথা থেকে? বিরোধীরা বলছেন, সরকার ব্যবসায়ীদের মতো ব্যবহার করছেন। এটা মোটেই মানবিক নয়।

spot_img

Related articles

সারা দেশে বাধ্যতামূলক ন্যূনতম বেতন কাঠামো: রাজ্যসভায় দাবি পেশ ডেরেকের

চলতি রাজ্য বাজেটে বাংলার সরকার বেকার ভাতা চালু করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এপ্রিল মাস থেকেই যুব সম্প্রদায় তার সুবিধা...

পুর বাজেটে নজর নাগরিক সুরক্ষা ও পরিষেবার: বাড়ল বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বরে বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষের আগে এটাই অন্তিম বাজেট কলকাতা পুরনিগমের। একদিকে ঘাটতি কমিয়ে আয় ও...

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, ‘কর্পূর’ পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam...

ভারত-পাক ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফের বদল!

মাঝে মাত্র একদিন, আগামী রবিবার কলম্বোয় মহারন। টি২০ বিশ্বকাপে(T20 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও...