Thursday, May 21, 2026

রেল আর রাজ্য মিলেমিশে পরিযায়ীদের ট্রেনের ভাড়া দিচ্ছে?

Date:

Share post:

পরিযায়ীদের ট্রেনের ভাড়ার সুরাহা হচ্ছে? একটি সূত্র বলছে একদিকে দেশ জুড়ে চাপ, অন্যদিকে কংগ্রেসের টিকিটের দাম দেওয়ার কথা ঘোষণায় ফাঁপড়ে পড়েছে বিজেপি সরকার। রেল দফতর ৮৫% এবং সংশ্লিষ্ট রাজ্য ১৫% টিকিটের অর্থ দেবে এমন একটি সমাধানে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সকালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে জানিয়েছেন, এই প্রস্তাব ইতিমধ্যে রেল দফতরে গিয়েছে। শীঘ্রই সিদ্ধান্ত হতে চলেছে। রেলমন্ত্রক সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবে। ইতিমধ্যে রেল দফতর বিষয়টি নিয়ে আলোচনা করবে। তারপর রাজ্যগুলির সঙ্গে আলোচনা করবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কর্মপদ্ধতি জানানো হবে। পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে তিনটি বিষয় নির্দিষ্ট করে জানানো হয়েছে…

১. কবে কোথা থেকে ট্রেন ছাড়বে তা রেলমন্ত্রককে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে

২. টিকিট কীভাবে পাওয়া যাবে তা পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে

৩. বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে নির্দিষ্ট স্টেশনে আসা যাবে তা রেল ও রাজ্য সরকার আলোচনা করে ঘোষণা করুক

৪. লকডাউনে আটকে থাকা ব্যক্তিরা কোথায় যোগাযোগ করবেন তার জন্য নির্দিষ্ট ফোন নম্বর দিতে হবে। তালিকা তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ।

 

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...