Monday, June 8, 2026

লকডাউন: বিবাহিত প্রেমিককে ‘কিনতে’ চেয়ে বাড়িতে হানা বয়ঃজ্যেষ্ঠ মহিলার

Date:

Share post:

প্রেমের কোনও বয়স হয় না- এ কথা তো সর্বজনবিদিত। আর এই লকডাউনে বিরহ জ্বালা বেড়েই চলেছে প্রেমিক যুগলের। তা বলে ১৩ বছরের ছোট, বিবাহিত প্রেমিকের বাড়িতে হানা? ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। শুধু তাই নয়, সহকর্মী-প্রেমিকের স্ত্রীর কাছে নিজের সমস্ত টাকার বিনিময়ে প্রেমিককে ‘কেনার’ প্রস্তাবও দিয়ে বসেন ওই মহিলা।

মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী ৫৭ বছর বয়সী মহিলা ৪৫ বছরের এক সহকর্মীর প্রেমে পড়েন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ওই মহিলার স্বামী ১০ বছর আগে মারা যান। গত দশ বছর তিনি নিঃসঙ্গ। এরপর ওই সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
লকডাউন চলাকালীন অফিস বন্ধ থাকায় তাঁদের দেখাও হচ্ছে না। থাকতে না পেরে ১৭ এপ্রিল সরাসরি ওই সহকর্মীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে রীতিমতো প্রেমিককে দাবি করেন ওই মহিলা। বদলে ওনার সব অর্থ, সম্পত্তি দিতে চান তিনি।
যদিও রাজি হননি স্ত্রী। এদিকে ওই পুরুষটিও জানিয়ে দেন, তিনি প্রেমিকাকে একা ছাড়তে পারবেন না। তখন স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তাঁর স্ত্রী। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ভোপালের আদালতে ওঠা এই মামলা নিয়ে রীতিমতো হতবাক সকলেই।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...