Sunday, May 31, 2026

লকডাউনের মধ্যেই ১৩০০ কর্মী ছাঁটাই তিরুপতি মন্দিরে

Date:

Share post:

সারা দেশজুড়ে লকডাউন চলছে। করোনা মোকাবিলায় এখন এটাই একমাত্র পথ। আর এই অবস্থায় বারবার সামনে উঠে এসেছে পরিযায়ী শ্রমিক, নিম্নবিত্তদের দুর্দশার ছবি। এই কঠিন সময়ে দেশের সবচেয়ে ধনী মন্দির তিরুপতিতে ছাঁটাই করা হলো ১৩০০ অস্থায়ী কর্মীকে। মন্দির কমিটির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

অন্ধ্রপ্রদেশের চিতোর জেলায় অবস্থিত তিরুপতি মন্দির। ভক্তরা যা প্রণামী দেন তার থেকে ওঠে কোটি-কোটি টাকা। চলতি আর্থিক বছরেও তিরুপতি মন্দির ট্রাস্টের বাজেট ৩৩০৯ কোটি টাকা। সেই মন্দির ট্রাস্ট ১ মে থেকে ১৩০০ কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে। এদিকে চুক্তি বাতিল করার সাফাইকর্মীরা নতুন করে মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু তাঁদের আবেদনে কার্যত সাড়া মেলেনি।

মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াইভি রেড্ডি বলেছন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কীভাবে ওই কর্মীদের সাহায্য করা যায় তা দেখছি।’ নিয়মিত কর্মীদেরও লকডাউনের পর থেকে আর কোনও কাজ দেওয়া হয়নি। সিআইটিইউ সহ একাধিক শ্রমিক ইউনিয়ন এই সিদ্ধান্তের নিন্দা করেছে।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...