Tuesday, March 17, 2026

৭ মে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে মোদি সরকার

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হওয়া লকডাউনের ফলে বিদেশে আটকে পড়া যে সব ভারতীয় এখনও ফিরতে পারেননি তাঁদের ৭ মে বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ফেরানো হবে। কেন্দ্রীয় সরকার তাদের সফরের জন্য যুদ্ধবিমান এবং নৌসেনার জাহাজও তৈরি রাখবে বলে জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে নির্দিষ্ট টিকিট কেটেই ফিরতে হবে সকলকে। পাশাপাশি আরও জানানো হয়েছে, যাঁদের শরীরে করোনা সংক্রমণ থাকবে না, তাঁদেরই কেবলমাত্র ফেরানো হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে আটকে পড়া যে সমস্ত ভারতীয়ের দেশে ফেরা বাধ্যতামূলক বা অত্যাবশক, তাঁদের ফেরাবে ভারত সরকার। যুদ্ধবিমান ও নৌসেনার জাহাজ ব্যবহার করা হবে এর জন্য। এর জন্য প্রযোজনীয় নিয়মকানুন তৈরি হচ্ছে। আটকে পড়া ভারতীয় নাগরিকদের তালিকা তৈরি করছে ভারতীয় দূতাবাস এবং হাইকমিশন। আকাশপথে ভ্রমণের জন্য নন-সিডিউলড বাণিজ্যিক বিমান ব্যবহার করা হবে। ৭ মে ধাপে ধাপে ফেরানোর কাজ শুরু হবে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...