Wednesday, May 6, 2026

টেস্টিং কিটে ছাগল, পেঁপেরও করোনা পজিটিভ আসছে! তদন্ত শুরু তানজানিয়ায়

Date:

Share post:

করোনা চিহ্নিত করার জন্য বিদেশ থেকে আমদানি করা টেস্টিং কিটের নমুনা। পরীক্ষার পর দেখা যাচ্ছে ছাগল, এমনকি পেঁপেও নাকি করোনা পজিটিভ! টেস্টিং কিটের মান যাচাইয়ের পর দাবি এমনটাই। এরপরেই টেস্টিং কিটগুলিকে “প্রযুক্তিগত ত্রুটিযুক্ত” বলে জানিয়ে দিল তানজানিয়া। এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তানাজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি।

তানাজানিয়ার সরকার ইতিমধ্যেই করোনা প্রকোপ নিয়ে জনসচেতনতা তৈরির প্রচার চালাচ্ছে। তানজানিয়ানদের বলা হয়েছে, তাঁরা যেন করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকেন। সরকারের তরফে জানানো হয়, করোনা পরীক্ষার জন্য আনা কিটগুলিতে “প্রযুক্তিগত ত্রুটি” রয়েছে। তানজানিয়ায় উত্তর-পশ্চিমের চাটোতে একটি ইভেন্ট চলাকালীন রাষ্ট্রপতি মাগুফুলি জানিয়েছেন, এই কোভিড -১৯ টেস্টিং কিট বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। যদিও ঠিক কোন দেশ থেকে এগুলি আনা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি তানজানিয়ান সিকিউরিটি ফোর্সকে কিটের গুণমান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং ভেড়া সহ বেশ কয়েকটি জিনিস ও প্রাণীর ওপর পরীক্ষা চালায়। যখন সংগৃহীত নমুনাগুলি টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনও কথা জানানো হয়নি ল্যাবকে। নমুনা পরীক্ষায় দেখা যায়, ছাগল ও পেঁপেরও করোনা পজিটিভ এসেছে। রাষ্ট্রপতি বলেন, হতে পারে এর আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল, যাদের আদৌ করোনা হয়নি। টেস্টিং কিটের মান যাচাইয়ের পর এই সংশয় স্বাভাবিক। রবিবার পর্যন্ত তানজানিয়াতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং আক্রান্তের সংখ্যা ৪৮০।

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...