সর্বভারতীয় মেডিক্যাল এবং জয়েন্ট এন্ট্রান্সের নয়া পরীক্ষা সূচি ঘোষণা করলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, নিট তথা সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা হবে ২৬ জুলাই। জয়েন্ট এন্ট্রান্স মেনের পরীক্ষা হবে ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা হবে আগস্ট মাসে। অন্যদিকে,সিবিএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে তাও শীঘ্রই জানানো হবে বলেন তিনি।

