Saturday, May 9, 2026

বাঙালির মনেপ্রাণে বিশ্বকবি, এবার ‘ভার্চুয়াল’ রবীন্দ্রজয়ন্তী

Date:

Share post:

করোনা রুখতে চলছে লকডাউন। যার জেরে বন্ধ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মিছিল, জমায়েত ও আরও অনেক কিছু। রাজ্য সরকারি নির্দেশিকা অনুসারে, স্কুল কলেজ খুলবে ১০ জুন।

ওদিকে বাঙালির হৃদয় জুড়ে চিরকালই আছেন রবীন্দ্রনাথ। শুধু ছিলেন না আছেন এবং থাকবেনও। তবে এবার বিধির কারনে কিছুটা হয়তো স্তিমিত হয়েছে পড়েছে রবীন্দ্রজয়ন্তীতে। তাহলে এবার কী বাঙালি রবীন্দ্রজয়ন্তী পালন করবে না?

অবশ্যই হবে। শিল্পীরা যে যার মতো ফেসবুক লাইভে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন৷ এবার সে সুযোগ পেতে চলেছে সাধারণ মানুষও। এমনই জানিয়েছে সল্টলেকের এক এনজিও, ‘প্রয়াসম’, তাদের ভার্চুয়াল রবীন্দ্র উৎসবের কথা। সঙ্গে এ কথাও বলা হয়েছিল, ‘মনের তাগিদে যোগ দেওয়াটাই আসল, যোগ্যতার মাপকাঠি খোঁজা নয়’। এরপর এই এগিয়ে এসেছেন বহু মানুষ। তবে কেউ বাড়ি থেকে বের হননি। প্রত্যেকে তাঁর গান, আবৃত্তি, নাচ, যন্ত্রসঙ্গীত রেকর্ড করে পাঠিয়ে দেন ‘প্রয়াসম’-এর কাছে। কেউ দেশে, কেউ বিদেশ থেকেও ভিডিও পাঠাচ্ছেন৷ সমস্ত ভিডিওগুলিকে একত্রিত করে একাধিক ভিডিও বানিয়েছে যার পোশাকি নাম, “শান্তি-নিকেতন”।

সোমবার থেকে এই ভিডিও পোস্ট করা শুরু হয়েছে। চলবে ৮ তারিখ পর্যন্ত।

Related articles

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...