Monday, June 1, 2026

কলকাতার বাঙালির হাতে তৈরি হচ্ছে সস্তার করোনার কিট!

Date:

Share post:

কিট তৈরি হবে কলকাতায়!হ্যাঁ করোনার কিট তৈরি হবে কলকাতায়। খরচ মাত্র ৫০০ টাকা। মাত্র দেড় ঘন্টায় জানা যাবে করোনা নেগেটিভ না পজিটিভ।

যে সংস্থাটি এই কিট তৈরি করবে, তারা হলো জিসিসি বায়োটেক ইন্ডিয়া। কিটের নাম দেওয়া হয়েছে ডায়াগশিওর এনসিওভি-১৯ ডিটেকশন অ্যাসে। সংস্থার কর্ণধার এক বাঙালি। নাম রাজা মজুমদার। তিনি জানান, বহুদিন থেকেই সস্তায় কিট তৈরিরি পরিকল্পনা করছিলেন। ২০০৯ সালে তাঁর সংস্থা জিসিসির পথ চলা শুরু। আর এই করোনার আবহাওয়ায় কিট তৈরিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন দুই অধ্যাপক বিজ্ঞানী সুমিত আঢ্য ও কৌস্তুভ পাণ্ডা। কিটকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এর ফলে বেশি দাম দিয়ে চিনের কিট কিনতে হবে না। যে কিটের দাম ভারতীয় মুদ্রায় পড়ে ১৪০০ টাকার বেশি!

Related articles

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...