Monday, June 22, 2026

ভোররাতে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা

Date:

Share post:

বুধবার ভোররাত থেকে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের ফলে কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বড় বড় গাছপালা। রাস্তার মাঝখানে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা। গড়িয়াহাট, হাজরা ল কলেজের সামনে একটি বিশাল গাছ পড়ে ভোর রাতে। উদ্ধারের কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কাটার দিয়ে কেটে ফেলা হয় গাছের অংশটি।

তবে বিপত্তি বাড়ে পাশে থাকা একটি ইলেকট্রিক পোল পড়ে যাওয়া প্রভাব পড়ে এই অঞ্চলের বিদ্যুৎ পরিষেবায়। ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থানা পুলিশ। সরানো হয় গাছের বিশাল অংশটি। ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো কসবার আর কে চ্যাটার্জী রোডে একটি বাড়ি। বিপর্যস্ত অবস্থায় থাকা একটি গাছ ভেঙে পড়ে একটি ছোট হাতি গাড়ির উপরে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ব্যাপক ঝড়বৃষ্টির ফলে ভেঙে পড়ায় এই গাছের ফলে বন্ধ হয়ে যায় এই বাড়ির সামনের গেট।

এছাড়া রাজডাঙার নবপল্লির সামনে ঝড়ের ফলে গাছের ডাল পড়ে বিপত্তি ঘটে। রাস্তায় গাছের ডাল পড়ায় প্রভাব পড়েছে এই অঞ্চলের যানচলাচলের উপরে। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় পড়েছে গাছ। পুরসভার তৎপরতায় সরানো হয়েছে গাছের ভেঙে পড়া অংশটি। রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...