Thursday, May 7, 2026

ধীমালদের পাশে বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা

Date:

Share post:

উত্তরবঙ্গের লুপ্তপ্রায় জনজাতি ধীমাল। শিলিগুড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নকশালবাড়িতে ধীমাল বস্তি রয়েছে। এঁরা মূলত দিনমজুরি করেন। কিন্তু লকডাউনের জেরে তাঁদের এখন কাজ বন্ধ। তাই খাদ্য সংকটে ভুগছিল গোটা এলাক। এবার তাঁদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা। নকশালবাড়ির ওই গ্রামে ৭০টি পরিবার রয়েছে।তাঁদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। ধীমালদের পক্ষ গর্জন কুমার মল্লিক জানান, এখানকার ধীমালরা দিনমজুরি করেই জীবনযাপন করেন। অনেকে আবার রিকশা চালান। তাই লকডাউনে এঁরা খুব বিপাকে পড়েছিলেন। এখন রেশন থেকে চাল পাচ্ছেন। কিন্তু ব্যাঙ্ককর্মীদের এই সহযোগিতায় তাঁরা কৃতজ্ঞ।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...