Tuesday, May 12, 2026

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো অ্যাকাউন্ট সরালো টুইটার কর্তৃপক্ষ

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করল টুইটার কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারকে জানিয়েছিলেন, তাঁর নাম এবং ছবি দিয়ে অন্তত দু’টি ভুয়ো অ্যাকাউন্ট টুইটারে রয়েছে। কেউ বা কারা সেই অ্যাকাউন্ট দুটি চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাঁর কথার সূত্র ধরে ‘AbhijitBanerj’ এবং ‘AbhijitBabrjee’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। নোবেলজয়ী স্পষ্ট করেছেন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হয়ে টুইটারে পোস্ট করেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মাধ্যমে নোবেলজয়ী বার্তা দেন, “আমার নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে। কারা এই অ্যাকাউন্ট চালাচ্ছে তা জানা নেই। AbhijitBanerj নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমার নয়। আমি টুইটারে নেই।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রথম সামনে আনেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি ফেক অ্যাকাউন্ট চলছে টুইটারে। তিনি বুধবার ফের জানান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারে নেই। তাঁর নামে খোলা দু’টি অ্যাকাউন্টই ভুয়ো।

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...