Tuesday, June 23, 2026

জরুরি মামলা শুনতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে ১২ এবং ১৫ মে

Date:

Share post:

খুবই জরুরি মামলা শোনার জন্য আগামী ১২ ও ১৫ মে, এই ২ দিন মোট ৪ টি করে বিশেষ বেঞ্চ বসতে চলেছে হাইকোর্টে। এই ৪টি বিশেষ এজলাশের মধ্যে ৩টি ডিভিশন বেঞ্চ এবং একটি সিঙ্গল বেঞ্চ। আগের ঘোষণা অনুযায়ী প্রতিটি বেঞ্চই ওই ২ দিন ৪০টি করে মামলা শুনবে। প্রধান বিচারপতির তরফে রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। এর আগে আলিপুর আদালত ও হাইকোর্টে কর্মরত এক গাড়ি-চালকের পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব ঘোষণা সত্ত্বেও ৩০ এপ্রিল থেকে পরবর্তী সব ক’টি বেঞ্চ বন্ধ করা হয়। সেই ঘটনা সামনে আসার ১৪ দিন পর ফের বেঞ্চ বসার বিজ্ঞপ্তি দিল হাইকোর্ট।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...