Tuesday, May 19, 2026

ইচ্ছাকৃতভাবে নয়, প্রাকৃতিকভাবেই সৃষ্টি করোনার, দাবি মার্কিন বিশেষজ্ঞের

Date:

Share post:

দিনের পর দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন চিনের ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস। এরপর বারবার বেজিংয়ের দিকে তোপ দেখেছেন তাঁর প্রশাসনের কর্তারা।

তবে এই তত্ত্ব মানতে নারাজ বিশিষ্ট এপিডেমিওলজিস্ট অ্যান্টনি ফসি। তাঁর মতে, নভেল করোনাভাইরাসের সৃষ্টি প্রাকৃতিকভাবেই। ইচ্ছাকৃতভাবে বা কৃত্রিমভাবে এই ভাইরাসের সৃষ্টি হয়নি।

সোমবার সন্ধেয় এক সাক্ষাৎকারে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন খ্যাতনামা এই মার্কিন বিশেষজ্ঞ। তিনি জানান, এই ভাইরাস কোনওভাবেই কৃত্রিম উপায়ে বা পরিকল্পনামাফিক তৈরি করা হয়নি। করোনার বিবর্তনের বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা করলেই এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। সময়ের সঙ্গে ধাপে ধাপে এই ভাইরাসের বিবর্তন ঘটেছে। তা খতিয়ে দেখে বলা যায়, প্রাকৃতিকভাবেই এটি তৈরি হয়েছে এবং পরে প্রাণী দেহে ছড়িয়ে পড়েছে।

এই ভাইরাস ২০১৯ সালে তৈরি হওয়ার পর প্রায় ২০০ বার এর জিনগত রূপান্তর ঘটেছে। সাড়ে সাত হাজার আক্রান্ত মানুষের শরীরে ভাইরাস জিনোম বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের দাবি, এই ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্য, এর জিনোমের বৈচিত্র। তাই, মানব শরীরে প্রবেশ করার পর নিজেকে পরিবর্তন করতে সমর্থ এই ভাইরাস।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...