Saturday, May 16, 2026

শ্রদ্ধেয় চিকিৎসক দেবী শেঠির উপহার জেএন রায় হাসপাতালকে

Date:

Share post:

লকডাউনের মধ্যেও রীতিমতো সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে চলেছে উত্তর কলকাতার জেএন রায় হাসপাতাল। শুধুমাত্র করোনা সংক্রমিত রোগীদের সাহায্য করাই নয়, সারা বছর ধরে নানান সামাজিক কাজের মধ্যে তারা মানুষের পাশে থাকেন। আর তাদের সেই কাজের স্বীকৃতি স্বরূপ, বলা ভালো তাদের আরও উৎসাহিত করতে এগিয়ে এলো নারায়না হাসপাতাল। স্বনামধন্য চিকিৎসক শ্রদ্ধেয় দেবি শেঠির উদ্যোগে আজ বৃহস্পতিবার এক গাড়ি বোঝাই পিপি ই এসে পৌঁছালো জেএনরায় হাসপাতালে।
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই পিপিই-র অত্যন্ত প্রয়োজন থাকলেও, আর্থিক কারণে অনেক হাসপাতালে তা সংগ্রহ করতে পারেননি। জেএনরায় হাসপাতালও তার ব্যতিক্রম নয়। শ্রদ্ধেয় দেবী শেঠির তরফ থেকে এই সহায়তা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জেএনরায় হাসপাতালের তরফে সজল ঘোষ বলেন, আর্থিক কারণে আমরা পর্যাপ্ত পিপিই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিতে পারিনি। তবু তাঁরা জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন। আজ যেভাবে শ্রদ্ধেয় চিকিৎসক দেবী শেঠি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা অভিভূত।
নারায়না হাসপাতাল এর তরফ থেকে চিকিৎসক সৌরভ দত্ত বলেন, জেএনরায় হাসপাতাল ভাল কাজ করছে। তাই তাদের পাশে সব সময় থাকবে নারায়ণা হাসপাতাল।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...