Monday, March 16, 2026

দ্রুত তাপ ও আলো কমছে সূর্যের ! বিজ্ঞানীদের কপালে ভাঁজ

Date:

Share post:

অন্য নক্ষত্রের তুলনায় দ্রুত তাপ ও আলো হারাচ্ছে সূর্য। কমে যাচ্ছে তার ঔজ্জ্বল্য ও তেজ। সম্প্রতি অন্যান্য নক্ষত্রের সঙ্গে সূর্যের তুলনা করে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন জার্মান বিজ্ঞানীরা। এক্ষেত্রে নাসা-র কেপলার স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তারপরেই এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তারা জানিয়েছেন, প্রায় ৯ হাজার বছর আগে সূর্য কেমন ছিল তা জানার কোনও উপায়ই নেই। তাই অন্য নক্ষত্রের সঙ্গে সূর্যের তুলনা করা হচ্ছে। সূর্যের মতো দেখতে ও সূর্যের সমতুল্য অন্য নক্ষত্রগুলি সূর্যের চেয়ে বেশি সক্রিয় থাকে।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এই সমীক্ষা যথেষ্ট চিন্তার সৃষ্টি করেছে। কারণ আশঙ্কা সত্যি হলে তা পৃথিবীবাসীর জন্য খুব একটা সুখকর হবে না। তবে আগামী কয়েক হাজার বছর পর্যন্ত নিশ্চিন্তে থাকা যেতে পারে।
আসলে পৃথিবীতে প্রাণের স্পন্দনের কারিগর সূর্য। যে অক্সিজেন ছাড়া প্রাণীকূল কয়েক মিনিট বাঁচতে পারে না, সেই অমূল্য অক্সিজেন আমরা পাই সবুজ গাছের থেকে। সেই গাছেদের বেঁচে থাকার জন্য, খাদ্য উৎপাদনের জন্য এখনও সূর্যালোকের কোনও বিকল্প পাওয়া যায়নি। কারণ গাছ সূর্যালোকের উপস্থিতিতেই খাবার তৈরি করে।
তবে ঠিক কোন কারণে সূর্যের ঔজ্জ্বল্য কমেছে, তার কোনও ব্যখ্যা বৈজ্ঞানিক ভাবে এখনও পাওয়া যায়নি।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...