Sunday, April 26, 2026

তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Date:

Share post:

ফের বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর জেরে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের শক্তি হারিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে। এর জেরে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।

কালবৈশাখী সম্ভাবনার কারণ, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জোড়া ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘও তৈরি হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বেশি রয়েছে। শনিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...