Tuesday, May 19, 2026

বাড়ি ফেরার দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ সুরাটে

Date:

Share post:

মুম্বইয়ের পুনরাবৃত্তি হল গুজরাতের সুরাটে। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত সুরাট। বাড়ি ফেরার দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবুও পাথরের ঘায়ে জখম হন দুজন পুলিশ কর্মী। বিক্ষোভের জেরে অন্তত ১০০ জন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, এনিয়ে চারবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হল সুরাট।

Related articles

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...