Monday, March 16, 2026

চিন্তায় প্রশাসন: পরিবারের ১৬ সদস্য উপসর্গহীন করোনা পজিটিভ

Date:

Share post:

উপসর্গহীন পজিটিভ ব্যক্তিরাই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। আগেই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছিল এমন অনেকেই আছেন যাঁদের মধ্যে করোনার কোনও লক্ষণ না থাকা সত্ত্বেও তাঁরা পজিটিভ। এবার তেমনই এক পরিবারের সন্ধান পাওয়া গেল উত্তরপ্রদেশের মোরাদাবাদে। একজন-দুজন নয়, একই পরিবারে ১৬ জন করোনা পজিটিভ হওয়া সত্বেও তাঁদের দেহে করোনার কোনও লক্ষণই নেই।

ওই পরিবারে ২-৬০ বছরের সদস্যরা রয়েছেন। অনুমান, এক ভাইয়ের থেকে তাঁর পরিবারে এই সংক্রমণ ছড়িয়েছে। তিনি এক কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তখনই জানা যায় তিনি করোনা পজেটিভ। এরপর পুরো পরিবারের কোভিড-পরীক্ষা হয়। তাতেই দেখা যায়, পরিবারের সকলেই করোনায় আক্রান্ত। কিন্তু কারও শরীরে রোগের কোনও উপসর্গ নেই। অর্থাৎ তাঁরা অ্যাসিম্পটম্যাটিক। এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিবারকেই কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...