Sunday, May 17, 2026

ভারত-চিন সেনা সংঘর্ষ ঘিরে উত্তপ্ত উত্তর সিকিম সীমান্ত

Date:

Share post:

করোনা আবহে সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ। শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। সংঘর্ষের জেরে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে স্থানীয় স্তরে ঝামেলা মিটে যায় বলে জানা গিয়েছে।

ভারতের সেনাবাহিনীর দুই আধিকারিক এই ঘটনা প্রকাশ্যে এনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সেনা সংবাদমাধ্যমে জানান, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে জড়িয়ে পড়েন প্রায় ১৫০ জওয়ান। ঘটনায় আহত হয়েছেন ৪ ভারতীয় এবং চিনের ৭ সেনা জওয়ান।

এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করলেও কোন সদুত্তর মেলেনি। তবে দুই দেশের জওয়ানদের এই সংঘর্ষ এই প্রথম নয়। ২০১৭-র অগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন জওয়ানরা। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনা যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ই এই ঘটনা ঘটে।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...