Monday, April 6, 2026

সময়ে রেলের টিকিট বুকিং শুরু করা গেল না

Date:

Share post:

রেলের বুকিং করার জন্য বিকেল চারটে থেকে আইআরসিটিসির পোর্টাল খোলার কথা ছিল। কিন্তু চারটে থেকে ট্রেনের টিকিট বুকিং শুরু করা যায়নি। অনুমান করা হচ্ছে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ পোর্টালে ঢুকতে চাওয়ার কারণেই সম্ভবত পোর্টালটি ক্র্যাশ করে গিয়েছে। সফটওয়্যারের কাজ চলছে। একটি সূত্রে খবর, সন্ধে ছ’টা নাগাদ বুকিং শুরু হতে পারে। তবে রেলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। তবে ঘটনা এটাই, বিকেল চারটে থেকে রেলের টিকিট বুকিং শুরু করা যায়নি। সকলেই বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...