Saturday, June 20, 2026

স্টান্ট দেখাতে গিয়ে প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের এই পুলিশকর্মী

Date:

Share post:

বলিউড অভিনেতা অজয় দেবগনের ‘সিংঘম’ ছবির কথা মনে আছে সবার। সেখানে অজয়ের স্টান্ট ছিল দেখার মতো। এরপর অভিনেতার বেশ কয়েকটি ছবিতে এন্ট্রি হয় দুটি গাড়ির ওপর দাঁড়িয়ে। এবার এই স্টান্টকেই নকল করতে গিয়ে ফাঁপরে পড়লেন মধ্যপ্রদেশের পুলিশকর্মী মনোজ যাদব। জরিমানা হল ৫,০০০ টাকা।

মধ্যপ্রদেশের এই পুলিশকর্মীর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও-তে দেখা যাচ্ছে, সিনেমার হিরোর মত দুটি গাড়ির ওপর দাঁড়িয়ে এলাকায় ঢুকছেন তিনি। এই দৃশ্য যে একেবারে অজয় দেবগনের ‘সিংঘম’ ছবির নকল তা বলাই বাহুল্য। তবে পুলিশকর্মীর এই কাজ ভালভাবে নেয়নি মধ্যপ্রদেশ পুলিশ। তাকে অবশ্যই কারণ দর্শানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে ৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এমন কাজ যাতে তিনি ভবিষ্যতে না করেন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...