Saturday, June 20, 2026

লকডাউনের জের: কর্মীদের বেতনে কাটছাঁট তিরুপতি মন্দিরের

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। তার প্রভাব এসে পড়েছে তিরুপতি মন্দিরেও। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের কর্মীদের বেতন অনিশ্চিত। দিন কয়েক আগেই ১৩০০ কর্মীকে ছাঁটাই করেছিল মন্দির কর্তৃপক্ষ। এবার কাটছাঁট হতে চলেছে কর্মীদের বেতনও।

লকডাউনের জেরে বন্ধ মন্দির। এই মন্দিরের আয়ের বড় উৎস প্রণামী। সেই উৎস এখন বন্ধ। তার জেরেই কর্মীদের বেতন হয়ে পড়েছে অনিশ্চিত। কর্তৃপক্ষের দাবি, লকডাউন শুরু হওয়ার পর বেতন-সহ বিভিন্ন খাতে মোট ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। তিরুমালার তিরুপতি দেবস্থানমের ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বেতন দেওয়ার মতো নগদ টাকা মন্দির ট্রাস্টের হাতে নেই। তবে ব্যাঙ্কে আট টন সোনা আছে মন্দিরের নামে। যার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার কোটি টাকা। কিন্তু কর্তৃপক্ষ সেই সোনাতে হাত দিতে নারাজ।

মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি বলেন, “বেতন, পেনশন বাবদ অনেক টাকা খরচ হয়। সারা বছরের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা। লকডাউনের জেরে মন্দিরের আয় প্রায় নেই বললেই চলে। তাই বার্ষিক বাজেট কমাতে হচ্ছে।” প্রণামী এবং জিনিস বিক্রি করে মাসে প্রায় ২০০ থেকে ২২০ কোটি টাকা আয় হয়। গত দু’মাসে সেই আয়ে ভাটা পড়েছে।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...