Tuesday, June 23, 2026

পীযূষের ট্রেন রাজনীতিতে ক্ষুব্ধ তৃণমূল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার বাংলার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রিক্যুইজিশন দিচ্ছে না তাই ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না। আর মানুষ ভাবছে রেল দফতর দিচ্ছে না। পাল্টা তৃণমূলের বক্তব্য, সস্তার রাজনীতি করছে কেন্দ্র। এতদিন পর পরিযায়ীদের জন্য দরদ উথলে পড়ছে।

রেলমন্ত্রীর অভিযোগ, গত ৯মে তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ মাত্র ২টি ট্রেনের অনুমতি দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পর আরও ৮টি ট্রেনের অনুমতি দেওয়া হয়। কিন্তু সবশুদ্ধ শেষে দেখা যায় ৭টি ট্রেনের অনুমতি দেওয়া হয়েছে। দুটি ট্রেন পশ্চিমবঙ্গে এসেছে। একটি আজমির শরিফ, অন্যটি এর্নাকুলাম থেকে। অথচ রেল চাহিদা দিলে দ্রুত ব্যবস্থা করছে। উত্তরপ্রদেশ ইতিমধ্যে ৩০০টি ট্রেনে পরিযায়ীদের ফিরিয়েছে। বিহার প্রায় ১৭০টি ট্রেনে পরিযায়ীদের ফিরিয়েছে। পশ্চিমবাংলা চাইলেও পাবে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আমরা শ্রমিকদের ফেরাতে দৈনিক ৩০০ট্রেন চালানোর জায়গায় রয়েছি।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কেন্দ্র চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য অনুমতি দিয়েছে। ট্রেনের ব্যবস্থা না করে নিজেদের অক্ষমতা ঢাকতে এসব বক্তৃতা দেওয়া হচ্ছে। আসলে রেল দফতর ব্যর্থ হয়েছে ট্রেন চালাতে।

রইল ভিডিও…

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...