Wednesday, May 6, 2026

বাড়ি ফিরতে চেয়ে ফের পথেই মৃত্যু পরিযায়ী শ্রমিকদের, আহত বহু

Date:

Share post:

ফের বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিকেরা। বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ মধ্যপ্রদেশের গুনাতে বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় ৮ পরিযায়ী শ্রমিকের; আহত কমপক্ষে ৫৪জন। প্রশাসন সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে ট্রাকে উত্তরপ্রদেশে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। ৭০ জন ছিলেন ট্রাকটিতে।

অপর একটি দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মুজাফফর নগরে। ৬ পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে সরকারি বাস চলে যায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন আরও দুজন। বুধবার, রাত ১১টা নাগাদ পঞ্জাব থেকে হাঁটা পথে বিহারের ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। হাইওয়ের অপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বিষয়ে বলে অনুমান। বাসের চালক পলাতক।
লকডাউন ঘোষণা হওয়ার পরে কাজ হারিয়ে সমস্যায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। দফায় দফায় লকডাউন বাড়ার ফলে বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকেরা। এই পরিস্থিতিতে রীতিমতো জীবন হাতে করে যাতায়াতের চেষ্টা করছেন তাঁরা। আর তাতেই একের পর এক ঘটছে দুর্ঘটনা।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...