Friday, May 15, 2026

কলকাতা পুরসভার রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন প্রশাসক ফিরহাদ হাকিমের

Date:

Share post:

করোনা পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা ৪টি কোয়ারেন্টিন সেন্টার তৈরি করেছে। যার মধ্যে সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টারটি তৈরি হয়েছে রাজারহাট ফরেনসিক বিল্ডিংয়ে। অপর তিনটি বালতিকুরিতে, ইএম বাইপাস এবং শহরের একটি বন্ধ হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে।

আজ, বৃহস্পতিবার দুপুরে রাজারহাটে তৈরি নতুন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান ফিরহাদ কলকাতা পুরসভার প্রশাসক কমিটির চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি মেয়রের পদে থাকাকালীন এই সেন্টার তৈরির জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেটি এখন সম্পন্ন।

একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, কোনও এলাকায় করোনা পজিটিভ হলে এবার এলাকা ধরে নয়, নির্দিষ্ট সেই বাড়ি বা সেই প্যাসেজ কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। যদি একটা ‘”স্ট্যান্ড অ্যালোন” বাড়িকে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়, তাহলে সেই বাড়িটি স্যানিটাইজড করা হবে। বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাড়ির লোকেদেরও বেরোতে দেওয়া হবে না। একইভাবে কোনও গলি বা পাড়ার ক্ষেত্রেও কাজ করা হবে।‌‌‌

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...