Saturday, June 6, 2026

বেতন না পেয়ে প্রতিবাদ কর্মসূচি শহরের জনপ্রিয় সিনেমা হল কর্মীদের

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে মাল্টিপ্লেক্স এবং সিনেমা হল বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে। তবে এই সময়ে কর্মীরা যাতে বেতন পায় তাও সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।

কিন্তু কলকাতার অভিজাত মাল্টিপ্লেক্সের আইনক্স সিনেমা হলের কর্মীরা একমাস যাবৎ বেতন না পেয়ে এবার ধর্ণায় বসেছে। তাঁদের দাবি, সরকারি নির্দেশিকা মেনেই তাঁরা লকডাউনে কাজে যোগ দেননি। সিনেমা হলও বন্ধ। তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে সরকারি নির্দেশিকা মেনে করোনা যুদ্ধে সামিল হয়েছেন। কিন্তু মালিক বেতন দিচ্ছে না।

তারই প্রতিবাদে আজ, শুক্রবার বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্কের জনপ্রিয় সিনেমা হল আইনক্স-এর প্রায় ১০০ জন কর্মী প্রতিবাদ কর্মসূচি নেন। সরকারের কাছে, তাঁদের অনুরোধ যে সামান্য বেতন তাঁরা পান সেটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ, বেতন না পেয়ে তাঁরা ভীষণ সমস্যায় আছেন। কারও বাড়িতে বাচ্চার দুধ কেনার পয়সা নেই। কেউ বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেন না।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...