Sunday, May 17, 2026

করোনা নিয়ে আলোচনা বিল গেটস ও নরেন্দ্র মোদির

Date:

Share post:

করোনা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। মারণ ভাইরাসকে কীভাবে রোখা যায় তা নিয়ে আলোচনায় বসলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানতে চান, প্রতিষেধক নিয়ে গবেষণা কোন পর্যায়ে পৌঁছেছে। এই সংকট থেকে মুক্তির উপায় জানতে চান তিনি। পাশাপাশি যে কোনও ধরণের লড়াই লড়তে দেশ প্রস্তুত তা স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

বায়োটেক ও সায়েন্স রিসার্চ ফার্মকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে বিল গেটসের ফাউন্ডেশন। পেনসিলভানিয়ার বায়োটেক ফার্ম ইনোভিও ফার্মাসিউটিক্যালসকে কোভিড-১৯ ভ্যাকসিন গবেষণার জন্য টাকা অনুদান দিয়েছেন বিল। নরেন্দ্র মোদি টুইট করে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন। তিনি লেখেন, “করোনা মোকাবিলায় বিল গেটসের সঙ্গে বিস্তারিত প্রয়োজনীয় আলোচনা হল। সংক্রমণ রুখতে ভারত কী কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।”

এদিনের ভিডিও কনফারেন্সে মোদি বিল গেটসকে জানান, লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলা হচ্ছে। পাশাপাশি হচ্ছে র‍্যাপিড টেস্টিং। পাশাপাশি দেশ জুড়ে লকডাউন, কোভিড-১৯ পরীক্ষা করা, কোয়ারেন্টাইন-সহ গোটা স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করেছেন বিল গেটস।মাইক্রোসফট কর্তাকে প্রধানমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে দেশের ছয় সংস্থাকে ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরির বরাত দেওয়া হয়েছে। বেশ কিছু ড্রাগ নিয়ে চলছে ক্লিনিকাল ট্রায়াল। পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় ভারত আর কী কী পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে গেটসের পরামর্শও চেয়েছেন মোদি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...