Monday, May 18, 2026

করোনার জের: বিনা নোটিশে ৩৭০০ কর্মী ছাঁটাই উবেরের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে কর্মীদের বেতন কাটা বা ছাঁটাই করা যাবে না। আগেই ঘোষণা করেছিল সরকার। কিন্তু এই নির্দেশিকা আদৌ কটা সংস্থা মানছে! এবার অসংবেদনশীল মনোভাব দেখাল অ্যাপ ক্যাব সংস্থা উবের। তিন মিনিটের ফোন কলে কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে ছেঁটে ফেলল উবের।

ঘটনা মার্কিন মুলুকের। অ্যাপ ক্যাব সংস্থা উবের দীর্ঘদিন ধরেই লোকসানে চলছে। করোনার থাবায় অবস্থা আরও শোচনীয়। এই পরিস্থিতিতে স্রেফ একটি ফোন কলে ৩৭০০ জনকে ছাঁটাই করল তারা। জানা গিয়েছে, গত সপ্তাহে সান ফ্রান্সিককো থেকে উবরের কাস্টমার কেয়ার হেড রাফিন শাভেল্যু সংস্থার ৩৭০০ কর্মীকে জুম কলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করেন। ওই কলে জানানো হয়, “ফ্রন্টলাইন কাস্টমার সাপোর্টের পদ বিলোপ করছি। অর্থাৎ আজই শেষ দিন।” এক ধাক্কায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাই করে অ্যাপ ক্যাব সংস্থা। বিনা নোটিশে এই ছাঁটাইয়ের জেরে ক্ষোভ উগরে দেন কর্মীরা।

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...