Saturday, May 16, 2026

মালিকপক্ষ নির্ধারিত সময়ে পিএফ না দিলেও জরিমানা নয়, সিদ্ধান্ত ইপিএফও -র

Date:

Share post:

মার্চ মাস থেকে জারি হয়েছে লকডাউন। এই অবস্থায় অনেক সংস্থা আর্থিক চাপের মুখে পড়েছে। ফলে বাধ্যতামূলক হলেও এই সব সংস্থার পক্ষে পিএফের টাকা জমা দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শুক্রবার বণিক সভা পিএইচডিসিসিআই আয়োজিত ওয়েবিনারে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার সুনীল বার্থওয়াল বলেন, মালিকপক্ষ লকডাউনের মধ্যে পিএফ -এর টাকা দিতে দেরি করলে জরিমানা করা হবে না।

ইপিএফ স্কিম ১৯৫২ অনুসারে মালিকপক্ষ বাধ্যতামূলক এই পিএফের টাকা সময় মতো জমা না দিলে তার উপর জরিমানা কার্যকর হতো। কর্তৃপক্ষকে প্রতি মাসের এই বাবদ টাকা পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়। তবে এক্ষেত্রে অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হতো। শ্রম মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই সংকটের মধ্যে অনেক সংস্থা টাকা জমা করতে পারছে না। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারলেও জরিমানা করা হবে না। এই নির্দেশিকা পাঠানো হয়েছে ইপিএফও-র ফিল্ড অফিসগুলিতেও। এর ফলে ৬.৫ লক্ষ ইপিএফের আওতায় থাকা সংস্থার ‌সুবিধা হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ হারে কাটা হবে। আগামী তিন মাস ইপিএফের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে সরকারি ক্ষেত্রে ১২ শতাংশ পিএফ কাটা হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...