Saturday, May 16, 2026

তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

হুগলির তেলেনিপাড়া গোলমাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

দিন কয়েক আগে হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় দু’পক্ষের গোলমাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালায় পুলিশ। শুক্রবার হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সুতপা মাইতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেন। কমিশনারেটের ডিসি সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করেন ওই মহিলা। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছেন অভিযুক্ত। সেই পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

ওই পোস্টে রাজ্যের এক মন্ত্রী এবং এক পুলিশকর্তার নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্য ‘শেয়ার’ করায় আরও ১৭ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতারণার অভিযোগে ২০১৮ সালের মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। ধৃতকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে এক দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও নিজের পক্ষেই সওয়াল করেছেন ওই মহিলা। তাঁর বক্তব্য, “আমার ছবিকে ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে ষড়যন্ত্র করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই কাজ করে কেউ আমাকে বিপদের মুখে ফেলছে।”

 

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...