Saturday, May 16, 2026

রাজ্যপালের পরামর্শদাতা কি না তৃণমূলের প্রাক্তন মেয়র!

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সাপে-নেউলে সম্পর্ক। কিন্তু তার মাঝেই মুখ্যমন্ত্রীর একসময়ের অন্যতম আস্থাভাজনকে গুরুদায়িত্ব দিলেন রাজ্যপাল! জগদীপ ধনকড় তাঁর চিকিৎসা পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছেন হাওড়ার প্রাক্তন মেয়র ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তীকে। গত মাসের ২৭ তারিখেই মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ গভর্নর নিয়োগ হয়েছে। খবরটি প্রকাশ্যে আসে আরও পরে।

রথীন চক্রবর্তী প্রয়াত প্রখ্যাত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর সুযোগ্য সন্তান। তিনি ভোটে জিতে হাওড়ার মেয়র হন। পাঁচ বছরের মেয়াদ শেষ হলে তিনি প্রশাসক হন। সেই মেয়াদও শেষ হয়ে যায়, কিন্তু হাওড়ায় পুর ভোট এখনও হয়নি।

কিন্তু প্রশ্ন হলো একজন আপাদমস্তক তৃণমূল নেতাকে কোন অঙ্কে এই পদে বসালেন রাজ্যপাল? আর তৃণমূলই বা এই সিদ্ধান্ত মেনে নিল কোন অঙ্কে? জল্পনা তুঙ্গে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল তাঁর পরামর্শদাতা হিসাবে অন্যতম সেরা মানুষটিকে বসাতে চেয়েছেন। রাজ্যের শাসক দলের কাছে তিনি বরং বার্তা দিতে চান, কাজের ক্ষেত্রে কোনও রাজনীতি, রঙ দেখতে চান না। যোগ্য লোককে সম্মান দিতে চান। আর পাল্টা তৃণমূলও ব্যাপারটিকে বিশেষ আমল না দিয়ে দেখিয়ে দিতে চায়, প্রয়োজনে শাসকদলও কতখানি উদার হতে পারে। যার সঙ্গে সকাল-বিকেল দ্বন্দ্ব, তিনি পরামর্শদাতা চাইলে সেরা ব্যক্তিকে সামনে রাখতে কসুর করে না তৃণমূল, রাজনীতি সেখানে প্রাধান্য পায় না।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...