Monday, May 11, 2026

করোনা আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাবে কলকাতা পুরসভা

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই চেহারা কলকাতা শহরের। এরই মধ্যে নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া ও তার পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম বলেন, মানুষের মধ্য ডেঙ্গি সচেতনতা বাড়ানো এবং করোনা মোকাবিলা সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিয়ে ১৬ মে থেকে প্রচার শুরু করবে পুরসভা।

পুরসভা সূত্রে খবর, সংক্রমণের খবর পেলেই রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার দায়িত্ব নেবে পুরসভা। পাশাপাশি সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের রাজারহাট বা বালিটিকুরির সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থাও করবে পুরসভা। কলকাতার রাজাবাজার, বেলগাছিয়ার মতো ঘিঞ্জি এলাকা ইতিমধ্যে কন্টেইনমেন্ট জোন থেকে গ্রিন জোনে পরিণত হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩০০ – ৪০০ করোনা পরীক্ষায় শতকরা ১ বা ২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যাচ্ছে। পুরসভার কোভিড কমিটির মতে, বড়বাজারের মতো এলাকায়, যেখানে বাইরের লোক বেশি আসে, সেখানে সতর্কতা বেশি প্রয়োজন।

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...