Monday, May 11, 2026

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

Date:

Share post:

উত্তরপ্রদেশে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত ২৪ জনের মধ্যে বাংলার ৪ জন বাসিন্দা রয়েছেন। ওই চারজন পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। আজ, শনিবার ট্যুইট করে স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, রাজ্যের মৃত এই শ্রমিকদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

উল্লেখ্য, আজ শনিবার সকালে রাজস্থান থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন বেশ কিছু শ্রমিক। সে সময় গাড়ি দুর্ঘটনায় তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ জন বাংলার শ্রমিক। বাংলার এই ৪ জনের প্রত্যেকেই পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...