Friday, April 24, 2026

তামাক পাতা ব্যবহার করে করোনা প্রতিষেধক!‌

Date:

Share post:

করোনা থেকে মুক্তির উপায় খুঁজে চলেছেন গবেষকরা। এই কাজ করতে গিয়ে নতুন নতুন দিক উঠে আসছে। প্রতিষেধক তৈরির তালিকাতে এবার নাম লেখাল ব্রিটিশ‌–মার্কিন এক সিগারেট উৎপাদন সংস্থা। সংস্থার দাবি, করোনা প্রতিষেধক তাদের আছে। মানব দেহে প্রয়োগ করতে হবে। শুক্রবার একটি বিবৃতিতে লন্ডনের লাকি স্ট্রাইক সিগারেট উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, প্রি–ক্লিনিক্যাল টেস্ট উতরে গিয়েছে প্রতিষেধক। এখন শুধু প্রয়োজন ওষুধ নিয়ামক সংস্থার অনুমতি। তা পেলেই জুন মাসের শুরু থেকে এটি মানুষের শরীরে পরীক্ষা করা যেতে পারে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তামাক পাতা। প্রথাগত পদ্ধতির থেকে এই পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব বলে দাবি তাদের। এই পদ্ধতিতে সময় লাগবে মাত্র কয়েক সপ্তাহ। তবে তামাকপাতা কাজে লাগছে মানে তামাকজাত দ্রব্য কাজে আসবে তা মোটেই নয়। তাও স্পষ্ট করেছে ওই সংস্থা।

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...