Sunday, May 31, 2026

ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী,বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে শনিবার বিকেলেই। ভয়ঙ্কর গতিতে রাজ্যের দিকেই এগিয়ে আসার কথা এই ঘূর্ণিঝড় আমফানের ( এই নাম দিয়েছে তাইল্যান্ড )। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। রবিবার থেকে তার শক্তি আরও বাড়বে। প্রথমে এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। রবিবারের পর থেকে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে। মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১৭০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। অবশ্য স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি হ্রাস করবে এই ঘূর্ণিঝড়। কিন্তু তারপরেও যা ক্ষমতা থাকবে তাতে রাজ্য, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে গভীর নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার থেকে এর প্রভাবে বাংলার উপকূল সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

ছবিই প্রমাণ! অভিষেকের উপর হামলার মূলে বিজেপিই 

বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা! আর তারপর জনরোষের নামে মব লিঞ্চিংকে নরমালাইজ করার অপচেষ্টা!...

দুর্যোগের জেরে থমকে গেল কেদারনাথ যাত্রা! নিরাপদ স্থানে সরানো হল পুণ্যার্থীদের

উত্তর ভারত যখন তীব্র দাবদাহে জ্বলছে, তখন ভারী থেকে অতি ভারী বর্ষণে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। আর এই প্রাকৃতিক...

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের আগে বড় খবর: তাপস-অর্জুন-পূর্ণিমা পেলেন মন্ত্রিত্বের ফোন 

নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ঠিক আগের দিনই প্রত্যাশামতোই শুরু হয়ে গেল ফোন যাওয়ার পালা। মন্ত্রী হওয়ার সবুজ...

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...