Saturday, May 16, 2026

আত্মনির্ভর ভারত অভিযান: রবিবার সকালে শেষ দফার আর্থিক প্যাকেজ ঘোষণা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের শেষ পর্যায়ের ঘোষণা হবে রবিবার। এদিন সকাল এগারোটায় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসাবে বুধবার মাইক্রো-স্মল-মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে প্যাকেজ, বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিক, হকার ও প্রান্তিক কৃষকদের প্যাকেজ, শুক্রবার কৃষি, পশুপালন, উদ্যানপালন, মৎস্যচাষ, দুগ্ধশিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে এবং শনিবার কয়লা, খনি, প্রতিরক্ষা, আণবিক শক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একগুচ্ছ সংস্কারের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। রবিবারই তাঁর এই বিষয়ে পঞ্চম তথা শেষ সাংবাদিক বৈঠক। এদিন তিনি সমালোচকদের মুখ বন্ধ করার মত কোনও চমকপ্রদ ঘোষণা করেন কিনা সেটাই দেখার।

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...