Friday, May 15, 2026

বাঁদরের শরীরে প্রতিষেধক প্রয়োগের ইতিবাচক ফল, একধাপ এগিয়ে অক্সফোর্ডের বিজ্ঞানীরা

Date:

Share post:

করোনার প্রতিষেধক তৈরির কাজে হাল ছাড়তে রাজি নয় বিশেষজ্ঞরা। এই কারণে আরও একধাপ এগিয়ে গেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাণীদেহে এই পরীক্ষার প্রথম পর্যায়ের ফল মিলেছে। আর তাতেই আশার আলো দেখছেন তাঁরা।

মানব শরীরে এই প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ছ’টি বাঁদরকে করোনাভাইরাসে সংক্রামিত করা হয়েছিল। প্রাথমিকভাবে দেখা গিয়েছে, বাঁদরের ফুসফুসের ক্ষতি আটকাতে সক্ষম হয়েছে এই প্রতিষেধক। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

এ প্রসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভান্স বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, করোনার গুরুতর সংক্রমণ সত্ত্বেও বাঁদরগুলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়নি। পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও প্রমাণও মেলেনি। সাধারণত প্রতিষেধক তৈরির ক্ষেত্রে বড় আশঙ্কার জায়গা হল পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত অসুখ।’ লন্ডনের কিংস কলেজের অধ্যাপক পেনি ওয়ার্ড বলেন, ‘আশার কথা হল, প্রতিষেধক প্রয়োগের পর বাঁদরগুলির ফুসফুসে সমস্যা আর বাড়েনি। প্রতিষেধক প্রয়োগের ফলে তাদের নিউমোনিয়া ধরা পড়েনি।’

এখনও পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭,২০,১৯৬। এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৩,২২০। সুস্থ হয়ে উঠছেন ১৮,১১,৬৭৫ জন।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...