Wednesday, June 24, 2026

পারাদ্বীপ থেকে হাজার কিলোমিটার দূরে আমফান, ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিমি!

Date:

Share post:

করোনা আতঙ্কের মাঝেই এবার আমফান ঘূর্ণিঝড়ের আতঙ্ক এবং তা বাংলায় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মঙ্গল-বুধবারে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ ৬৫ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। মৌসম ভবনের বক্তব্য, ১৮মে থেকে ২০মে’র মধ্যে ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম থেকে বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে এবং যার জেরে টানা প্রায় পাঁচ-ছ’দিন তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের একটানা ৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর ট্যুইট করে জানিয়েছে, ওড়িশার পারাদ্বীপের দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার দূরে রয়েছে আমফন। ফলে উত্তর-পূর্বের উপকূলীয় জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...