Tuesday, June 23, 2026

লকডাউনের এক মাসে চার সংস্থা! জিওতে লগ্নি এবার জেনারেল আটলান্টিকের

Date:

Share post:

এই লকডাউনের বাজারেও ব্যবসা করে চলেছে মুকেশ আম্বানির জিও। সংস্থায় এক মাসের মধ্যে একের পর এক সংস্থা বিনিয়োগ করে চলেছে। রবিবারের খবর, এবার পৃথিবীর নেট দুনিয়ার বাজারে অতি পরিচিত সংস্থা জেনারেল আটলান্টিক বিনিয়োগ করতে চলেছে। জিওতে ১.৩৪% শেয়ার কিনেছে এই সংস্থা, টাকার অঙ্কে যা ৬ হাজার ৬০০ কোটি টাকা। এশিয়া মহাদেশে সংস্থার এটাই সবচেয়ে বড় বিনিয়োগ তথা লগ্নি। ইতিমধ্যে জিওতে শেয়ার কিনেছে ফেসবুক, ভিস্তা ও সিলভার লেক। জেনারেল আটলান্টিক হলো চতুর্থ সংস্থা। সব মিলিয়ে এই চার সংস্থা জিওতে বিনিয়োগ করল ৬৭হাজার ১৯৫ কোটি টাকা। এই দুঃসময়ে জিওর হাত ধরে বিদেশি বিনিয়োগ যে আন্তঃরাষ্ট্রীয় শিল্পোদ্যোগীদের উৎসাহিত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...