Tuesday, June 23, 2026

লকডাউন ৪.০ : দেশজুড়ে জারি নাইট কার্ফু, ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

করোনা মোকাবিলায় রবিবার রাত ১২টা থেকে দেশজুড়ে লাগু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আরও ১৪দিন অর্থাৎ, আগামীকাল থেকে ৩১ মে পর্যন্ত এই পর্ব। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে এটা অবশ্য প্রত্যাশিত ছিলই। আর চতুর্থ দফার লকডাউন ঘোষণার পর পরই নতুন গাইড লাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কী করা যাবে, কী যাবে না, কী খোলা থাকবে, কী থাকবে না তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গাইড লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশজুড়ে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত। রাত ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে নাইট কার্ফু চলবে। এই সময় অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না।

করোনা মোকাবিলায় নাইট কার্ফু অবশ্য নতুন নয়। লকডাউনের মাঝেই একটি পর্যায়ে পঞ্জাব-তেলেঙ্গনা-সহ বেশকিছু রাজ্য আগেই এই পদ্ধতি অবলম্বন করেছে। কিন্তু দেশজুড়ে নাইট কার্ফু এই প্রথম।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...