Monday, June 15, 2026

রাজ্যপালকে পাল্টা, ভাটপাড়া সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্ত দাবি

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্যকে গুরুত্ব দিয়ে সক্রিয়তা দেখাচ্ছিলেন। টুইট করছিলেন। অর্জুনের চিঠির ভিত্তিতে রাজ্য সরকারকে নানা পরামর্শ দিচ্ছিলেন।

এবার একটি চাঞ্চল্যকর পাল্টা টুইট এসেছে জনৈক সোমনাথ শ্যামের কাছ থেকে। তিনি ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্ক নিয়ে বিপুল অনিয়মের অভিযোগ করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কামান দেগেছেন। থানার এফ আই আরের কপি দিয়ে তিনি রাজ্যপালকে লিখেছেন, সব নিয়ম ভেঙে জনতার টাকা অনিশ্চয়তায় ফেলা হচ্ছে। বিপুল টাকা এতে জড়িত। আপনি সংবিধান মেনে যথাযথ তদন্তের ব্যবস্থা করান। সোমনাথবাবু মুখ্য অভিযোগকারী হিসেবে রাজ্যপালকে টুইট করেছেন। তার সঙ্গে ট্যাগ করেছেন মুখ্যমন্ত্রী, ডেরেক, কলকাতা নগরপাল, দিলীপ ঘোষ, অমিত মালব্য ও পশ্চিমবঙ্গ পুলিশকে।

 

ভাটপাড়া থানার ওসিকে দেওয়া চিঠিতে বিস্তারিত অনিয়ম লিখেছেন তিনি। তাতে মারাত্মক সব অভিযোগ রয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
থানার রেকর্ডে কেস নম্বর 73/20।
ধারা 467,468,471,420,406,409,120B।
সোমনাথের অভিযোগ, এর যথাযথ ব্যবস্থা হচ্ছে না। রাজ্যপাল সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রেখে এবার এই বিষয়টি দেখুন।
অর্জুনশিবির বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বললেও রাজ্যপালকে নিরপেক্ষ থাকতে গেলে এই অভিযোগের তদন্তের দাবিতে সাড়া দিতে হবে। সোমনাথের অভিযোগ, যথাযথ তদন্ত হলে অনেক রাঘববোয়াল ধরা পড়বে।

তবে রাজ্যপালকে টুইট করে ভাটপাড়া বিতর্ক জমিয়ে দিয়েছেন এই অভিযোগকারী।

 

 

 

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...