Monday, March 23, 2026

মাস্ক না পরলে তিন বছরের জেল, সঙ্গে জরিমানা

Date:

Share post:

বিশ্বজুড়ে মহামারি চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিলেও মৃত্যুমিছিল ও আক্রান্ত হওয়া বন্ধ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ নানা ধরনের নিয়ম জারির পথে হাঁটছে। যেমন এবার সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সরকারি নির্দেশ, মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একইসঙ্গে জরিমানাও দিতে হবে। কাতারই বিশ্বের প্রথম দেশ, যারা মাস্ক না পরার জন্য এমন কঠোর শাস্তির বিধান করেছে।

রবিবার থেকে এই নিয়ম বলবৎ হয়েছে। জনসাধারণকে মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরুও করা হচ্ছে। এখনও পর্যন্ত বিশ্বে মাস্ক না পরার সবচেয়ে কঠোর শাস্তি এটাই।

কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। উপসাগরীয় এই দেশে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...