Saturday, June 13, 2026

ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কতা রাজ্যজুড়ে জরুরি

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় তৎপর প্রশাসন। কীভাবে আমফানের মোকাবিলা করা যায় তা নিয়ে বৈঠক করলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মহকুমা শাসকের দফতরে দুই বিধায়ক, পুলিস সুপার ও প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।

মন্টুরাম পাখিরা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, মত্‍স্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা টিমকে রাখা হবে।

ইতিমধ্যেই আমফান নিয়ে সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল হবে। প্রবল ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরের মত পর্যটন কেন্দ্রে বাড়তি নজরদারি। মাইকিং করেছেন দিঘা থানা, দিঘা মোহনা থানা ও মন্দারমনি কোস্টাল থানার কর্মীরা। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রস্তুতি ওড়িশায় চলছে। সৈকতে চলছে মাইকিং। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে নেমেছে এনডিআরএফের দল। পুরী, ভুবনেশ্বর, জাজপুর, ময়ুরভঞ্জ সহ একাধিক জায়গায় মোতায়েন এনডিআরএফের ১০টি টিম।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...