Sunday, May 3, 2026

দেরিতে হলেও এবার হোম- কোয়ারেন্টাইনের বর্জ্য নিতে এজেন্সি নিয়োগ

Date:

Share post:

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বর্জ্য সংগ্রহে বিজ্ঞানসম্মত ব্যবস্থা না থাকলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ১০০ শতাংশ৷ শুধু সংগ্রহ নয়, এই ধরনের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাও করা দরকার বিজ্ঞানসম্মতভাবেই৷ এতদিন এ রাজ্যে এ ধরনের উদ্যোগ ছিলো না৷ পরিবেশবিদ সুভাষ দত্ত গুরুতর এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ পাশাপাশি কোয়ারেন্টাইনের বর্জ্য নিয়ে পরিবেশ আদালতে অভিযোগও জানিয়েছেন৷

এবার সতর্ক হয়ে কার্যকর পদক্ষেপ করেছে রাজ্যের পুর দফতর৷ কোয়ারেন্টাইন-বর্জ্য বাড়ি থেকে সংগ্রহ করে তার বিজ্ঞানসম্মত নিষ্কাশনে মেডিক্যাল বর্জ্য- ব্যবস্থাপনায় যুক্ত অভিজ্ঞ পেশাদার সংস্থাকে দ্রুত নিয়োগ করতে নির্দেশ দিয়েছে রাজ্য পুর-দপ্তর। এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিভিন্ন পুরসভা এবং পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই এই ধরনের বর্জ্য-সংগ্রহে দু’টি সংস্থাকে নিযুক্ত করেছে।
সুভাষবাবু এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলেছেন, অনেক দেরি হয়ে গিয়েছে। এতদিনে অনেকের হোম কোয়ারান্টিনে থাকার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তাঁদের বর্জ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কি না, কেউ জানে না। ওই বর্জ্যে ক্ষতির আশঙ্কা কতখানি, তাও বলা হচ্ছেনা৷
পুর-দপ্তর সূত্রে খবর, কলকাতা এবং লাগোয়া বিধাননগর, দক্ষিণ দমদম এলাকায় করোনার প্রকোপ বেশি। তাই এ সব এলাকায় যারা হোম কোয়ারান্টিনে রয়েছেন, তাঁদের মাস্ক, গ্লাভস-সহ বিবিধ চিকিৎসা-বর্জ্য সংগ্রহে বিশেষ ব্যবস্থার কথা সংশ্লিষ্ট পুরসভাগুলিকে বলা হয়েছে।

প্রসঙ্গত, এই জাতীয় বর্জ্য সংগ্রহ এবং তার ব্যবস্থাপনায় কী পদক্ষেপ করা আবশ্যিক, সে ব্যাপারে গত মার্চে মাসেই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...