Saturday, May 16, 2026

সোমবার থেকে পরিষেবা চালু পিয়ারলেস হাসপাতালে

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে পিয়ারলেস হাসপাতালে বন্ধ হয়ে যায় জরুরি পরিষেবা। পাশাপাশি বন্ধ হয় রোগী ভর্তি সহ অন্যান্য পরিষেবাও। সোমবার থেকে ফের পরিষেবা চালু করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা৷ হাসপাতালে তৈরি হয়েছে করোনা ওয়ার্ড। নয়া ওয়ার্ডে থাকছে ৩০টি শয্যা এবং ৮টি আইসিইউ। ৪০ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের ছাদে বিশেষ চিমনি লাগানো হয়েছে। করোনা আক্রান্তদের জন্য আলাদা করে তৈরি হয়েছে ডায়ালিসিস ইউনিট।

করোনা সংক্রমণের জেরে রোগী ভর্তি বন্ধ হয়ে যায় পিয়ারলেস হাসপাতালে৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগও৷ হাসপাতালের কেমোথেরাপি বিভাগসহ বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্যানিটাইজেশনের কাজ শেষ হয়েছে৷ সোমবার থেকে হাসপাতালে সব পরিষেবা চালু হচ্ছে। প্রসঙ্গত, পিয়ারলেস হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। প্রায় ৮০ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কোয়ারেন্টাইন থেকে হাসপাতালে অনেকেই কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...