Monday, March 23, 2026

জেলায় পোস্টিং-এর দাবিতে বিক্ষোভ পুলিশকর্মীদের পরিবারের

Date:

Share post:

জেলাতেই পুলিশকর্মীদের পোস্টিং-এর দাবিতে সরব পরিবার। বিক্ষোভ দেখাল বীরভূম জেলা পুলিশ সুপারের দফতরের সামনে। পশ্চিম বর্ধমানের আসানসোলে পুলিশের 7 নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন পুলিশকর্মীরা। সম্প্রতি বাড়ি থেকে দূরে পোস্টিং করে দেওয়া হয়েছে তাঁদের। সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের লোকেদের। দূরে পোস্টিং হওয়া সেই সমস্ত পুলিশকর্মীদের জেলাতে কাজ করার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে সোমবার বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের কাছে বিক্ষোভ দেখান পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা।

বিক্ষোভকারীদের কারও স্বামী বা কারও ছেলে আসানসোলের সাত নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। দিন চারেক আগে ওই পুলিশকর্মীদের কারও চন্দননগর তো কারও বারাকপুরে পোস্টিং হয়। তারই প্রতিবাদে ৩০ জন পুলিশকর্মীর পরিবারের সদস্য সোমবার সিউড়িতে প্রশাসন দফতর সংলগ্ন জেলা স্কুলের মাঠে জমায়েত হন। সেখান তাঁরা একটি মিছিল করে পুলিশ সুপারের দফতরের সামনে যান। কিন্তু সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা প্রতিবাদকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “এ বিষয়ে আমার কাছে কেউ আসেনি বা কোন দরবার হয়নি। আর বিষয়টি আমাদের জেলারও নয়”।

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...