Thursday, June 4, 2026

সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চুঁচুড়ায় তৃণমূল মহিলা কংগ্রেসের মোবাইল ব্লাড ব্যাঙ্ক

Date:

Share post:

প্রতি বছরই গরমে রক্তের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। করোনার জন্য এবার পরিস্থিতি আরও খারাপ। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বিভিন্ন সংগঠন রক্তদান শিবির আয়োজন করতে পারেনি। বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অত্যাধুনিক মোবাইল ব্লাড গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যেখানে ৩০ থেকে ৪০ জনের মতো দাতা সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে রক্ত দিতে পারবেন।

রাজ্য সরকারের সেই মোবাইল ব্লাড পরিষেবাকে কাজে লাগিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিল হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। চুঁচুড়া ঘড়ির মোড়ে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রমুখ।

এই প্রথম হুগলি জেলায় মোবাইল ব্লাড ব্যাঙ্ক আয়োজন করা হয়েছে। যেখানে রক্ত দিয়েছেন ৪০ জন দাতা।

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...