Wednesday, April 1, 2026

মৃত্যু ভয়? টানা ১০ দিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ট্রাম্প

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে মৃত্যুমিছিল গোটা পৃথিবী জুড়ে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, করোনা মোকাবেলায় কাজে লাগতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন। শুধু এমন দাবি করেননি। তিনি নাকি করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে টানা ১০ দিন ধরে নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। আমেরিকায় মারাত্মক রূপ নিয়েছে করোনা। এখনও পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫, ৫০,২৯৪। এবং মৃতের সংখ্যা ৯১,৯৮১।

গত ১০ দিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, “আমি এই ওষুধটা নিচ্ছি। কারণ আমার মনে হয় এটা কাজের। এর সম্পর্কে অনেক ভাল কথা শুনেছি। আমি প্রায় দেড় সপ্তাহ ওষুধটা খাচ্ছি।” এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন গোটা হোয়াইট হাউস। যদিও তাঁকে কোনও চিকিৎসক হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার পরামর্শ দেননি। তিনি নিজের উদ্যোগেই নিয়মিত এই ওষুধ খাচ্ছেন। যা বিপজ্জনক হতে পারে। কারণ হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শপ্রতিক্রিয়া রয়েছে।

এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার তত্ত্ব উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, প্রায় দশদিন ওষুধটা খাওয়ার পরও পুরোপুরি সুস্থ আছেন তিনি।

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...